Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique for determining the sum of serial numbers for BCS or any examination /

www.geniusmanik.com
বিসিএস
বা যেকোন পরিক্ষার জন্য  ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique for determining the sum of serial numbers for BCS or any examination /

ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র

সুত্র-১:

(যখন ১ হতে শুরু) যোগফল S=শেষ সংখ্যার অর্ধেক *(শেষ সংখ্যা +১)
যেমন: ১ হতে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত?
যোগফল S=শেষ সংখ্যার অর্ধেক × (শেষ সংখ্যা +১)
=
৫০×১০১ [এখানে শেষ সংখ্যা ১০০]
=
৫০৫০ (উত্তর)


সূত্র-২
:

ক্রমিক (যখন ১ হতে ভিন্ন) সংখ্যার যোগফল নির্ণয়ের সুত্র
যেমন:৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
সূত্র:যোগফল = ( ১হতে ৩৫ পর্যন্ত যোগফল)-(১ হতে ৪ পর্যন্ত যোগফল)
=
৩৫/২×৩৬-২×৫[ পূর্বের সূত্রানুসারে
তবে এখানে দুটি অংশ]
=
৬৩০-১০
=
৬২০
#
বি .দ্র ৫ হতে ৩৫ পর্যন্ত যোগফল বের করতে বলেছে তাই ১ হতে ৩৫ পর্যন্ত যোগফল বেব করে তা হতে ১ হতে ৪ পর্যন্ত যোগফল ( ৫ এর পূর্ব সংখ্যা হল ৪) বাদ দেওয়া হয়েছে


সূত্র-৩:

ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল S= (মধ্যসংখ্যা)২ [যেখানে মধ্যসংখ্যা=(১ম সংখ্যা + শেষ সংখ্যা)/২
উদা:১+৩+৫+.........+২১=?
মধ্যসংখ্যা=(১+২১)/২=১১
যোগফল S=(মধ্যসংখ্যা)২
=(
১১)২
=
১২১(উত্তর)


সূত্র-৪
:

ক্রমিক জোড় সংখ্যার যোগফল S=মধ্যসংখ্যা×(মধ্যসংখ্যা-১)
উদা:২+৪+৬+..............+১০০=?
যোগফল=মধ্যসংখ্যা×(মধ্যসংখ্যা-১)
মধ্যসংখ্যা = (২+১০০)/২
=
৫১
Sum=
৫১×৫০
=
২৫৫০


টাইপ-১


পরপর ১০টি সংখ্যা দে3য়া দেয়া আছে, ১ম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?


টেকনিক:-১


প্রথম যে কয়টির যোগফল দেয়া থাকবে + যে কয়টি সংখ্যার বের করতে হবে তার বর্গ

শেষ ৫টির যোগফল=১ম পাঁচটির যোগফল + ৫^2
=
৫৬০ + 25
=
৫৮৫

টাইপ-২

পরপর ৬টি সংখ্যা দেয়া আছে, শেষ ৩টির যোগফল ৩৬ হলে, প্রথম ৩টির যোগফল কত?


টেকনিক:-২
শেষ যে কয়টির যোগফল দেয়া থাকবে ---যে কয়টি সংখ্যার বের করতে হবে তার বর্গ
প্রথম ৩টির যোগফল=১ম ৩টির যোগফল - 3^2)
উত্তর: ৩৬-৩^২
=36-9
=
২৭
মনে রাখুন : ১ম পাঁচটি /তিনটি চাইলে যোগ (+) আর শেষের চাইলে বিয়োগ (-)

Please Share This…………


No comments